শান্তির সন্ধানে
- Stock: In Stock
- Model: কর্নেল (অব) মোঃআব্দুল হক
Description
যিনি মানবজাতিকে সৃষ্টি করে তাদের সুখ-শান্তি নিশ্চিত করার
লক্ষ্যে জীবন বিধান নাযিল করেছেন। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর বিধানকে অস্বীকার করে
চিরন্তন শত্রু শয়তানকেই তারা বেশি অনুসরণ করছে। ফলে সমাজে বিরাজ করছে অস্থিরতা ও চরম
অশান্তি। শান্তির জন্য মানুষ আজ অস্থির। সৃষ্টি করেছেন যিনি শান্তি প্রদানের মালিকও
তিনি। তাঁর দেয়া পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম চিরন্তন, শাশ্বত, কল্যাণময় ও শান্তির আদর্শ।
ইসলামী জীবন বিধান কোন ব্যক্তি, গোষ্ঠী বা কোন দলের সম্পত্তি নয়। এটা সমগ্র মানবজাতির
কল্যাণের জন্য সৃষ্টিকর্তা আল্লাহর দান। তাই আজ প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব হলো
ইসলাম সম্পর্কে জানা ও সে অনুযায়ী জীবনযাপন করা। এর মাধ্যমেই প্রকৃত শান্তি অর্জন সম্ভব।
ইসলামই কেবল মানুষকে তার হারানো শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিতে পারে।
শান্তির সন্ধানে বইখানিতে প্রকৃত শান্তি পাওয়ার পথকে চিহ্নিত
করে দেখানো হয়েছে।